
রাজধানীর যাত্রাবাড়ির কাজলা এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে মোছাঃ মহুয়া আক্তার(২৬) নামের এক গৃহবধূর আত্নহত্যা।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন মোছাঃশেফালী আক্তার জানান, যাত্রাবাড়ীর কাজলা ব্রীজের ভালো এলাকার বাসায় পারিবারিক কলহের জেরে নিজ রুমে সিলং ফ্যানের সঙ্গে গলায় ওড়ানা পেঁচিয়ে ফাঁস দেয়। পরে দেখতে পেয়ে দরজা ভেঙে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি বিবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার লালপুর এলাকার আলী আহমেদের কন্যা, বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের ঢাল এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
















