মায়ের বকা খেয়ে ৩০ বছরের যুবকের আত্মহত্যা

রাজধানীর কদমতলী থানা দক্ষিণ ধনিয়া পাঠের বাগ শিয়া মসজিদ গলি এলাকার একটি বাসায় মোঃ আনোয়ারুল আজীম তানভীর(৩০) নামের এক যুবক গলায় ফাঁসি দিয়ে আত্নহত্যা।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন নাজনীন আক্তার জানান, আমার ভাই আগে বিদেশ ছিল দুই বছর হল দেশে আসছে, দেশে আসার পরে কিছুদিন উবারে মোটরবাইক চালাতো এখন কিছু না, খালি বাসায় রুমে থাকতো ধীরে ধীরে ড্রাগ অ্যাটাকটেড হয়ে যায়। এই নিয়ে আমার মা বকা ঝকা দিলে মায়ের উপর অভিমান করে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে তার স্যালক দেখতে পেয়ে রুমের দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার এলাহাবাদ এলাকার আবুল হাশেমের সন্তান। বর্তমানে কদমতলীর দক্ষিন ধনিয়া পাটেরবাগ শিয়া মসজিদ গলি দাগ নং ১৪৪৫ ৬তলার বাসায় পরিবার নিয়ে থাকতে। নিহত দুই সন্তানের জনক ছিলেন এক ভাই এক বোন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক ) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

মায়ের বকা খেয়ে ৩০ বছরের যুবকের আত্মহত্যা

আপডেট : ০১:৪৯:০২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫