গাড়ি চোর চক্রের মূলহোতাদের গ্রেপ্তার করেছেন র‍্যাব-৩

রাজধানীর কাফরুল এবং আদাবর এলাকায় অভিযানে গাড়ি চোর চক্রের মূলহোতা মোঃ সেলিম মিয়া(৫৭) সহ তার ০৪ সহযোগীকে একটি চোরাই প্রাইভেটকার সহ গ্রেফতার করেছে র‍্যাব-৩।

১। এলিট ফোর্স হিসেবে র‍্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায়, র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল রাজধানীর কাফরুল এলাকা থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুর ১৩৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে “গাড়ি চোর চক্রের মূলহোতা ১। মোঃ সেলিম মিয়া(৫৭), পিতা-মোঃ অব্দুল কুদ্দুস আলী, বাসা-৩২/৯, ব্লক-এফ-৩, মোহাম্মাপুর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকাকে গ্রেফতার করে এবং “তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর এলাকা থেকে “গাড়ি চোর চক্রের অন্যতম সহযোগী” ২। মোঃ মহুবর রহমান ওরফে বাদশা(৩৬), পিতা-মোঃ অয়ুব আলী, গ্রাম-ধরনী বাড়ি, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম, ৩। মোঃ ইমরান সরদার(৩৯), পিতা-আবুল হাসেম সরদার, গ্রাম-চর রাম রায়েরকান্দি, থানা-শিবচর, জেলা-মাদারীপুর, ৪। মোঃ তৈয়ব আলী ওরফে সুমন(৫৫), পিতা-জয়নাল আবেদীন, গ্রাম-নুরিপুর, থানা-সদর, জেলা-ভোলা এবং ৫। মোঃ কবির হোসেন (৫৩), পিতা-মৃত আবদুল সামাদ বিশ্বাস, বাসা-৫/১২ ব্লক-এফ-১ মাদ্রাসা রোড বাইলেন, আজিজ মহল্লা, থানা-মোহাম্মাদপুর, জেলা-ঢাকাদেরকে গ্রেফতারসহ তাদের দেওয়া তথ্য মতে খিলগাঁও থানাধীন খিদমা হাসপাতালের বিপরীত পার্শ্ব থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ১০০৫ ঘটিকার সময় একটি প্রাইভেটকার উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামি সেলিম মিয়া ও তার ০৪ জন সহযোগীসহ যোগসাজসে প্রাইভেট কারটি নড়াইলের উদ্দেশ্য গমনের সময় ভিকটিমের ড্রাইভার তরিকুল শেখ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে চক্রটি প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম মশরিকুর রহমান ডিএমপি ঢাকার ভাটারা থানায় সাধারণ ডায়েরী করে উক্ত সাধারণ ডায়েরীসহ র‍্যাব-৩ এর নিকট অভিযোগ করলে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল ঘটনাটি তদন্ত পূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করে প্রাইভেটকার উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।

৪। ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

গাড়ি চোর চক্রের মূলহোতাদের গ্রেপ্তার করেছেন র‍্যাব-৩

আপডেট : ০৮:২৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫