গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী শাওন’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩

গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী ৭ টি মাদক মামলার পলাতক আসামী বিপ্লব মজুমদার শাওন(২৮) কে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। রাজধানীর গুলশান এলাকায় অবৈধ মাদকের বেচাকেনায় আধিপত্য ধরে রেখেছিল বিপ্লব মজুমদার শাওন(২৮)। সে দীর্ঘদিন যাবত গুলশান এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার নামে এখন পর্যন্ত সাতটি মাদক মামলা রুজু হয়েছে। এই মাদকের গডফাদার কে গ্রেপ্তারের জন্য র‍্যাব-৩, সিপিসি-৩ দীর্ঘদিন যাবত গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৩, সিপিসি ০৩ এর একটি আভিযানিক দল দীর্ঘ গোয়েন্দা অনুসন্ধান ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীর অবস্থান নিশ্চিত করে ইং ২৮ আগষ্ট ২০২৫ ইং তারিখে ১৬৩০ ঘটিকায় ডিএমপি ঢাকার কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোড ৭৪/১ ছন্দনীড় থেকে মাদক মামলায় পলাতক এজহারভুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

৩। উল্লেখ্য যে, ধৃত আসামি পূর্ব থেকেই রাজধানীর কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোড ৭৪/১ ছন্দনীড় এর একটি ভাড়া ফ্লাটে অবস্থান করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল ফ্লাটের সামনে পৌছালে ধৃত আসামি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উপস্থিত জনসম্মুখে আটক করা হয়।

৪। ধৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গুলশান থানায় হস্তান্তর করা হয়।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী শাওন’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩

আপডেট : ০৩:২১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫