
ঢাকার কেরানীগঞ্জের আরশি নগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মোঃ ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা। নিহত রায়ের বাজারের এলেক্স গ্রুপের সদস্য।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে চারটার দিকে ঘোষণা করে। নিহতের বন্ধু সাকিব জানান, নিহত ফরহাদ মাছ ও কাপড়ের ব্যবসা করত, দুপুরে চুল কাটানোর জন্য বসিলা ব্রিজ সংলগ্ন আরশিনগর একটি সেলুনেের সামনে সাব্বিরের নেতৃত্বে সাগর, হাবিব, আরমান সহ আরো কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহত ফরহাদের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানা দুলারহাট দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে।বর্তমানে কেরানীগঞ্জে আরশিনগর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। নিহত ছয় ভাই বোন চার বছর তাদের বিয়ে কোন সন্তান নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।














