ভিডিও কলে প্রেমিকের সঙ্গে কথা বলার সময় অভিনেত্রী রিধিকার আত্মহত্যা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ভাটারা এলাকার একটি বাসায় অভিনেত্রী রিধিকা ওরফে নিলা আক্তার (২৬) গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সকালে কুর্মিটোলা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, রিধিকা অভিনেত্রী বলে জানা গেছে। বিজ্ঞাপন ও কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। ভাটারা এলাকায় একটি বাসায় সাবলেট হিসেবে থাকতেন।
ভোরের দিকে প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে ওই ভিডিও কলেই তিনি আত্মহত্যা করেন। পরে হাসিবুর রিধিকার বাসায় গিয়ে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসিবুর পুলিশ হেফাজতে আছেন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হবে।
এছাড়া এর সঙ্গে অন্য কোনো ঘটনা জড়িত আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে। নিলা আক্তার তার বাবা-মায়ের দেওয়া নাম। মিডিয়া জগতে এসে তার নাম হয় রিধিকা। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার লিটন মোল্লার মেয়ে।
বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে জানা যায়, রিধিকা মডেলিংয়ের পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে, এখানে মানুষ বিক্রি হয়, বহুরূপী, ‘ডাবল হানিমুন, এবং সুন্দরী।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ভিডিও কলে প্রেমিকের সঙ্গে কথা বলার সময় অভিনেত্রী রিধিকার আত্মহত্যা

আপডেট : ০৭:৪৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬