
রাজধানীর হাজারীবাগের পার্কের পাশের রাস্তায়
দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো: সাগর হোসেন (বুলেট) (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১জুলাই) দিবাগত রাত ২ টার দিকে হাজারীবাগ পার্কের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা অটো চালক ইব্রাহিম জানান,প্রতিদিনের মতো কাজ শেষে আমার অটো রিক্সাটি গ্যারেজে রাখার জন্য যাচ্ছিলাম। এ সময় হাজারীবাগ পার্কের রাস্তার পাশে মন্দিরের গলিতে ওই যুবককে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখি। তার মাথার বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরে স্থানীয় আরেকজনের সহযোগিতায় ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং আমাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। পরবর্তীতে আমি তাকে নিয়ে দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকা মেডিকেলের জরুরী নিয়ে যাই। ওই যুবককে ১০৩ নং ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়, পরে বুধবার (২২ জুলাই) ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ভাই শাওন জানান, পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে আমরা এ ঘটনার ব্যাপারে জানতে পারি। কে বা কারা আমার ভাইকে মেরে ফেলে গেছে এ ব্যাপারে আমরা কিছুই বলতে পারব না। আমার ভাই নির্দিষ্ট কোন কাজ করত না একেক সময় একেক কাজ করত।বেশ কিছুদিন যাব সে একটি গাড়ির হেলপারি করছিলো।তিনি আরো জানান, আমাদের নিজ বাসা ঢাকার হাজারীবাগের ভাগলপুর লেন ১৫ নম্বর বাসার শাহাদাত হোসেনের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ:ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।














