ময়লা ফেলার ডাস্টবিন দখল নিয়ে পরিচ্ছন্ন কর্মী গুলিবিদ্ধ

রাজধানীর ভাটারা থানাধীন নতুন বাজার বারিধারা এলাকায় ময়লার ডাস্টবিন ব্যবহার নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়েছেন মো. তৌহিদ (২৮) নামের এক পরিচ্ছন্নকর্মী।

রোববার (১৯ জুলাই) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তৌহিদ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার কাকুরিয়া মাছিমা গ্রামের বাসিন্দা আবুল হাশেমের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর ভাটারা থানার কোকাকোলা টেকবাড়ি বারিধারা এলাকায় বসবাস করতেন।
তৌহিদের সহকর্মী কামরুল জানান, নতুন বাজার বারিধারা এলাকায় ময়লা ফেলার ডাস্টবিন নিয়ে স্থানীয় ‘হেলাল গ্রুপ’-এর সাথে বিরোধ চলছিলো বেশ কয়েকদিন ধরে।আজ রাতে হঠাৎ ডাস্টবিনের সামনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা অতর্কিত গুলি চালালে এতে তৌহিদের পায়ে গুলি লাগে।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। সেখান থেকে রাত ৯টা ১৫ মিনিটের দিকে চিকিৎসক তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতাল রেফার করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো: ফারুক জানান, ভাটারার নতুন বাজার এলাকা থেকে তৌহিদ নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। তার পায়ে গুলি লেগেছে, পরে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতাল রেফার করেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

ময়লা ফেলার ডাস্টবিন দখল নিয়ে পরিচ্ছন্ন কর্মী গুলিবিদ্ধ

আপডেট : ০৬:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬