
রাজধানীর শেরে বাংলানগর থানার জিয়া উদ্যান গ্লাস ব্রীজে এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুইজন পুলিশ সদস্য গুরুতর আহত। আহতরা হলেন এসআই (নি:) সামসুজ্জোহা (৩৪) বিপি নং-৯২১৯২২৫৫৯৯ শেরে বাংলানগর থানায় কর্মরত বাম কাঁধে উপরে ছুরি আঘাত ও কং/৫৭৩৫ মোহাম্মদ হৃদয় হোসেন বয়স (২০) বিপি নং ০৫২৬২৬৪৯৬৮ পিওএম বি কোম্পানি কমর্রত আছে। বাম কাঁধের উপরে ছুরির আঘাত।
বৃহস্পতিবার (১১ জুন) রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাদেরকে হাসপাতলে নিয়ে আসা শেরে বাংলা নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো :মোমিন জানান, ছিনতাইকারীরা ছিনতাই করে অটো রিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার সময়। তখন টহলরত পুলিশ সদস্য মোটরসাইকেল নিয়ে পিছু নিলে ছিনতাইকারীর দুই পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে দুইজন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক জানান, শেরেবাংলা নগর এলাকা থেকে ছিনতাই কারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়ে এসেছে তাদেরকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের দুজনেরই বাম কাঁধের উপরে ছুরিকাঘাত রয়েছে।বিষয়টি আমরা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।














