
রাজধানীর মুগদার মান্ডা প্রথম গলির আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর ‘শাহনাজ ভিলা’র বেজমেন্ট থেকে প্রথমে মরদেহের সাতটি অংশে খণ্ডাংশ উদ্ধার করা হয়।
সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবু রায়ান তিনি জানান, গত (১৭ মে ) মুগদার মান্ডা একটি বাসার বেজমেন্ট থেকে সেখানে সাতটি অংশে দেহটি পাওয়া গেলেও মাথা পাওয়া যায়নি।রবিবার রাত আড়াইটার দিকে পাশের ময়লার স্তূপে অনুসন্ধান চালিয়ে মাথাটি উদ্ধার করা হয়।
নিহত মোকাররম মিয়ার চাচাতো ভাই মো:রিফাত জানান, আমার ভাই মোকাররম সৌদি প্রবাসী ছিল আমরা বিকেল চারটার দিকে আমার ভাইয়ের মরদেহ পুলিশের কাছ থেকে বুঝে পাই। আমার ভাইয়ে মরদেহ গ্রামে নিয়ে জানাযার পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি, বি- বাড়িয়ার জেলার আশুগঞ্জ থানার গ্রামে সোহরাব মিয়ার ছেলে।আমার ভাইয়ের দুই ছেলে এবং তিন ভাই দুই বোন। আমার ভাই দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়েছেন।














