
রাজধানীর কলাবাগান থানার ইস্টার্ন পাথ ছায়া ১৩ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মোহাম্মদ ফয়সাল মাহমুদ(২১) নামের এক যুবকের মৃত্যু।
রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে মরদেহ। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শামসুল হক সুমন জানান, আমরা খবর পেয়ে ইস্টার্ন পাথ ছায়া ৩ নং বিল্ডিং ১৩০১ ফ্ল্যাটের দ্বিতীয় তলায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা স্বজনের মুখে কথা বলে জানতে পারি নিহত যুবক দীর্ঘ চার বছর যাবত অনলাইনেয় জুয়া খেলায় আসক্ত ছিল। প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকা তাকে দেওয়া হতো, দিবাগত রাত৯টায় মায়ের কাছে টাকা চাইলে মা টাকা না দিলে তার নিজ রুমে গিয়ে ১৩ তলা থেকে নিচে লাফিয়ে পড়লে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত গ্রামের বাড়ি চাঁদপুর সদরের জোর পুকুরপাড় এলাকার মৃত ডা. এ কে এম মাহমুদুল হকের ছেলে ও মা আয়েশা হক।















