
রাজধানীর ভাটারা থানার জোয়ারসাহারায় পাওনা টাকাকে কেন্দ্র করে সহকর্মীর লাঠির আঘাতে সহকর্মী রাকিব হাসান (২৪) নামের সহকর্মী মৃত্যু হয়েছে।নিহত এলিট ফোর্সের নিরাপত্তা কর্মী ছিলেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
ভাটারা থানার উপপরিদর্শক(এসআই) সুমন বিশ্বাস জানান,আমরাখবর পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা স্বজনের মুখে জানতে পেরেছি রাকিব হাসান তার সহকর্মী শাকিল এর কাছ থেকে ১৩০০০ টাকা ধার নিয়েছিল। ওই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। রাকিব বলে আমি ঈদের পরে দিয়ে দেব। এক পর্যায়ে শাকিল ও মাসুদ মিলে রাকিব হাসানকে কাঠের লাঠি দ্বারা মাথার কানের সাইডে আঘাত করে। এতে রাকিব গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে ওখানেই তার মৃত্যু হয়। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত সঠিক কারণ জানা যাবে, এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত রাকিবের গ্রামে বাড়ি,লক্ষ্মীপুর সদর উত্তর চর রমণীমহন গ্রামের সোহরাওয়ার্দির ছেলে। বর্তমানে ভাটারার জোয়ার সাহারার ক- ১৭৯/৭ নং বাসায় ম্যাচ করে থাকতে। নিহত দুই মাসের ছেলে সন্তানের জনক ও এক ভাই এক বোন। পেশায় এলিট ফোর্সের সিকিউরিটি গার্ড।














