
রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর ছাপড়া মসজিদ কাশ্মীরিটোলা এলাকার একটি বাসায় মোঃএনায়েত উল্লাহ (৩৬) নামে এক ঢাবির নিরাপত্তা কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
সোমবার (০৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টা দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের ভাই আলমগীর জানান, আমার ভাই পেশায় ঢাবির নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতো। পারিবারিক কলহের জেরে আমার নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে ঝুলে থাকে। পরে আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় আমার ভাই কে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি ফেনী জেলার সোনাগাজী থানার চর-গনেশ এলাকার মোঃ নবী উল্লার ছেলে। বর্তমানে লালবাগের আজিমপুর ছাপড়া মসজিদ কাশ্মীরিটোলার ৪/১ নং চার তলা ভবনের তিনতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।















