বসুন্ধরা আবাসিক এলাকার শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

রাজধানীর ভাটারা থানা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মোছাঃ মাহমুদা আক্তার জেরিন (২৭) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (সি এস ই) তৃতীয় বর্ষের শিক্ষার্থীর ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান,আমরা খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ২নং রোডের ব্লক-সি একটি ছয়তলা বাসা থেকে দিবাগত রাত পৌনে১টার দিকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি নিহত জেরিন (এ আই ইউ) সিএসই শিক্ষার্থী। নিজ রুমের সিলিং ফ্যানের সঙ্গে জর্জেটের ওড়না ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে আমরা মরদেহ ময়নতন্ত্রের জন্য পাঠাই। কি কারনে আত্মহত্যা করেছে বিষয়টি আমরা জানার চেষ্টা করছি,ময়নতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত সঠিক কারণ জানা যাবে। নিহতের মামা মহসিন জানান, আমার ভাগ্নি বসুন্ধরায় (এআইইউ) সিএস ই তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওর বাবা সৌদি প্রবাসী। বসুন্ধরা আবাসিক এলাকার দুই নম্বর রোডের ব্লক- সি ৬৬ নং বাসায় ম্যাচ করে থাকতেন।

তিনি আরো জানান, আমার ভাগ্নির গ্রামের বাড়ি, নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানা এলাকার খোরশেদ আলীর মেয়ে, জেরিন দুই বোন এক ভাই।

জনপ্রিয়

যশোরে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ প্রতিরোধে আনসার-ভিডিপির সাহসী পদক্ষেপ, আটক ৭

বসুন্ধরা আবাসিক এলাকার শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

আপডেট : ০৮:১৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬