
রাজধানীর গেন্ডারিয়া থানাধীন ধুপখোলা এলাকার একটি বাসা থেকে ইমরান নাবিল প্রামানিক (২৬) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত ইমরান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের (১২ ব্যাচে) শিক্ষার্থী।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক(এস আই) মাসুম বিল্লাহ জানান, আমরা খবর পেয়ে। গেন্ডারিয়ার রজনী চৌধুরী রোডের একটি বাসার ষষ্ঠতলা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ইমরান মানসিক হতাশাগ্রস্ত হয়ে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার এলাকার সফিকুল ইসলাম প্রামানিকের ছেলে।বর্তমানে গেন্ডারিয়ার রজনী চৌধুরী রোডের ২৯/গ বাসার ষষ্ঠ তলায় থাকতেন।
















