
রাজধানীর হাতিরঝিলে পশ্চিম চৌধুরীপারা একটি বাসায় সোনিয়া আক্তার (১৭) নামের এক কিশোরী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, নিহত ওই কিশোরী বাসার গৃহকর্মী।
সোমবার (১৯ জানুয়ারি) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ঝিনু বন্ধু জানান, আমরা রাত দেড়টারদিকে ৯৯৯ খবর পেয়ে পশ্চিম চৌধুরীপাড়া বাসা নং ৪৮ ২য় তলার ভাড়া বাসায় পশ্চিম পাশে শয়ন কক্ষে সিলিং ফ্যানে সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি নিহত কিশোরী ওই বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। ওই ভাড়া বাসার গৃহকর্তা এএসএম ইকবাল হোসেনের মেয়ে নুদরাত জাহান নুবায়রা (১৬) ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরে আমাদেরকে ৯৯৯ খবর দিলে আমরা গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। কি কারনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়টি এখনো জানতে পারিনি বিস্তারিত জানার চেষ্টা চলছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত গৃহকর্মীর গ্রামের বাড়ি, ভোলার চরফ্যাশন থানার উত্তর চর মানিকা ব্যাপারে বাড়ির মৃত দুলাল ব্যাপারী মেয়ে। বর্তমানে হোসেন চৌধুরীপাড়া ৪৮ নং বাসার দ্বিতীয় তলায় কাজের মেয়ে হিসেবে ছিল।
















