
রাজধানীর বাড্ডা থানাধীন হাসান উদ্দিন রোডের মিশ্রিটোলা এলাকার একটি বাসায় মোছাঃ তাহিয়া আক্তার মিন্নি(২০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
শুক্রবার (২৬ডিসেম্বর) রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিন্নির বাবা আব্দুল আউয়াল জানান, আমরা খবর পেয়ে বাড্ডা থানাধীন হাসান উদ্দিন রোডের মিশ্রিটোলা বাসায় গিয়ে দরজা ভেঙ্গে থ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমার মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমরা জানতে পারি স্বামী স্ত্রীর কলহের জেরে অভিমানে আমার মেয়ে সিলিং ফ্যানে সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমাদের বাসা দক্ষিন খান আইনুস বাগ এলাকায়। বর্তমানে স্বামী মিজানুর রহমানের সঙ্গে উত্তর বাড্ডা হাসান উদ্দিন রোড মিশ্রিটোলা মীর কাশেম আলীর বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন। এক ভাই এক বোন ওর ছিল বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
















