
রাজধানীর শাহজাহানপুর থানার বকশীবাগ মালিবাগ এলাকার ৪৯৩/এ বাসার নিচতলা থেকে প্লাস্টিকের বস্তার মুখ বাঁধা অবস্থায় সুরভী আক্তার মাহফুজা(২১) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পেশায় পোশাক শ্রমিক।
মঙ্গলবার (০৪ নভেম্বর) সকালে দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃমহসিন তালুকদার জানান, আমরা খবর পেয়ে রাতে শাহজাহানপুর বকশিবাগ মালিবাগের ৩৯৩/এ নম্বর বাসার নিচতলায় একটি রুমে পা বাঁধা অবস্থায় প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি স্বামী স্ত্রীর সঙ্গে কলহের জেরে স্বামী তার স্ত্রীকে হত্যার পর প্লাস্টিকের বস্তার মধ্যে পা বেঁধে মুখ বেঁধে রেখেছে। আমাদের ধারণা কোন কিছু খাইয়ে শ্বাসরোধে হত্যা করে তার স্বামী। ময়নাতদন্তে প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের ভাই হৃদয় জানান, আমার বোনের মোহাম্মদ আশিকের সঙ্গে ৬বছর আগে বিয়ে হয়। আশিক টেইলার্সের কাজ করতো কি কারনে আমার বোনকে হত্যা করেছে এ বিষয়ে আমরা কিছু জানতে পারিনি। আমার বোনের একটা মাত্র ছেলে সন্তান রয়েছে। আমার বোন পেশায় পোশাক শ্রমিক। আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর এলাকার নুরুল হক খানের মেয়ে। বর্তমানে মালিবাগ বকশিবাগের ৪৯৩/এ নম্বর বাসায় স্বামী আশিকের সঙ্গে থাকতেন। আমরা তিন ভাই দুই বোন সুরভী ছিল চতুর্থ।














