ঢাকার ধামরাই উপজেলার সদর ইউনিয়নের ইউপি সদস্য মুক্তিবুর রহমান (মুক্তি) এর বাড়িতে দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তি মেম্বারসহ তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ইউপি সদস্য মুক্তিবুর রহমান অভিযোগ করে জানান, তার ছোট ছেলে রফিকুল ইসলাম একজন শিক্ষার্থী। গত ২৫ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে একই গ্রামের আহমেদ চৌধুরীর ছেলে আল আমিন (৩৪) হাঁস চুরির অভিযোগ এনে রফিকুল ইসলামকে আটক করে। পরদিন বিষয়টি মীমাংসার নামে জরিমানা আদায় করা হয় দশ হাজার টাকা। তবে পরে জানা যায়, আদৌ কোনো হার চুরি হয়নি। মুক্তি মেম্বারের দাবি, মিথ্যা অভিযোগে তার ছেলেকে হাত-পা ও চোখ বেঁধে নির্মমভাবে পিটানো হয়। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ২৫ তারিখ রাত ৮টার দিকে দুর্বৃত্তরা মুক্তি মেম্বারের বাড়িতে হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, হামলার সময় কাইয়ুমের ছেলে কায়কোবাদ, একও এলাকার সৌরাব (৩৫) এবং মতির ছেলে আতিক (২৬) উপস্থিত ছিলেন। হামলায় আহত হন মুক্তিবুর রহমান (মুক্তি), তার ছেলে রফিকুল ইসলাম এবং মোয়াজ্জেম হোসেন। এ ঘটনায় ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন ধামরাই থানার এসআই লিজা। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বিবাদী পক্ষেও আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে শোনা গেছে। তবে এ বিষয়ে তাদের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানিয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.