মাদক মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শ্রী মঙ্গল চন্দ্র দাস (৪৩)'কে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানি বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
১। এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে মাদক কারবারি, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
২। এরই ধারাবাহিকতায়, র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শ্রী মঙ্গল চন্দ্র দাস (৪৩), পিতা- শ্রী নিরাপদ চন্দ্র দাস, সাং-করমজা (ঋষিপাড়া), থানাঃ সাঁথিয়া, জেলাঃ পাবনা’কে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানি বাজার এলাকা হইতে ২৮/০১/২০২৬ তারিখ ১৭০০ ঘটিকায় র্যাব-১ এর সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামির বিরুদ্ধে পাবনা জেলার সাঁথিয়া থানায় ১৬/০৭/২০২২ তারিখে একটি মাদক মামলা রুজু হয় (মামলা নং-১৯)। উক্ত মামলার প্রেক্ষিতে মাদকদ্রব্য আইনে ধারা-৩৬ (১) এর ৮(খ) মোতাবেক ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালত, পাবনা কর্তৃক উক্ত আসামীর ৬ বছরের সাজা হয়। উল্লেখ্য যে, মামলা রুজু হওয়ার পর থেকে উক্ত আসামি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক অবস্থায় নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবন যাপন করে আসছে।
৪। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পক্ষে পরিচালক
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.