কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার বিনিময়ে তাকে দেওয়া ‘৫০ কোটি টাকার ঘুষের অফার’ প্রদানকারীদের নাম জনসম্মুখে প্রকাশের দাবিতে এ নোটিশ পাঠানো হয়।
বুধবার (০১ এপ্রিল) জেলা জজকোর্টের বিএনপিপন্থি আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে নোটিশ পাঠান হৃদয় হাসান নামের এক ব্যক্তি। নোটিশে আমির হামজাকে আগামী ৭ দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের পরিচয় প্রকাশ অথবা তাদের আইনের হাতে সোপর্দ করার অনুরোধ জানানো হয়েছে।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, আমির হামজা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিভিন্ন জনসভায় বক্তব্য দিয়েছেন যে, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য মাত্র ৩ দিনে তাকে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি সেই প্রস্তাব প্রত্যাখান করেছেন এবং বলেছিলেন, পুরো কুষ্টিয়া লিখে দিলেও তাকে তার অবস্থান থেকে সরানো যাবে না। তার এই বক্তব্য গত ফেব্রুয়ারি মাসে জাতীয়, স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়।
নোটিশে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় ও শরীয়াহ আইন অনুযায়ী ঘুষ দাতা ও গ্রহীতা উভয়ই সমান অপরাধী। সংসদ সদস্য আমির হামজা নিজে ভালো মানুষ সাজার জন্য ঘুষ গ্রহণ না করার কথা প্রচার করলেও, যারা এ বিশাল অঙ্কের ঘুষের প্রস্তাব দিয়েছিল তাদের নাম প্রকাশ করেননি। অপরাধীদের নাম গোপন রাখা বা তাদের আইনের হাতে তুলে না দেওয়া আইনের দৃষ্টিতে অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার শামিল।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.