রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্নে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় তাসনিয়া(১৫) নামের আরও এক শিক্ষার্থী মৃত্যু। এই নিয়ে জাতীয় বার্নে ২০জনের মৃত্যু হল। নিহত তাসনিয়া অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর ছিল।
শনিবার (২৩ আগস্ট) সকাল আটটার দিকে জাতীয় বর্নে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসি ইউ)৬-নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, গত মাসের ২১ তাং আগুনের ঘটনায় তাসনিয়াকে ভর্তি করা হয় তার শরীরে ৩৭ শতাংশ দগ্ধ ছিল। আজ সকাল আটটার দিকে জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ৬-নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তিনি আরো জানান, এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্নে ২০ জন মারা গেছেন।বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৩ জন এবং ১৪ জন কে ছাড়পত্র দেওয়া হয়েছে।
নিহত তাসনিয়া বাবা মোঃ নাজমুল জানান, আমার মেয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল। আমার দুই ছেলে এক মেয়ে আমাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকায় বর্তমানে উত্তরা খালপাড় এলাকায় পরিবার নিয়ে থাকতাম।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.