তালিকাভূক্ত সন্ত্রাসী, অস্ত্র, মাদক ও ডাকাতিসহ মোট ২২ টি মামলার এজাহারভূক্ত এবং সাতটি চুরি, মাদক ও ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত আসামি মোঃ নুরুনবী বাবু @ টেস্টি বাবু (৩৪)’কে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব।
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। এরই ধারাবাহিকতায় *তালিকাভূক্ত সন্ত্রাসী, অস্ত্র, মাদক ও ডাকাতিসহ মোট ২২ টি মামলার এজাহারভূক্ত এবং সাতটি চুরি, মাদক ও ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত আসামি মোঃ নুরুনবী বাবু @ টেস্টি বাবু (৩৪),* পিতাঃ মোঃ সিদ্দিকুর রহমান, সাং-৫৮/২, উত্তর বাসাবো, থানাঃ সবুজবাগ, জেলাঃ ঢাকা’কে ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ ১৯৫০ ঘটিকার সময় র্যাব-১, সিপিএসসি কোম্পানী এবং র্যাব-০৩, সিপিএসসি, শাহজাহানপুর এর যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভবানীপুর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হন।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে ঢাকা মহানগরীর সবুজবাগ, মুগদা, মতিঝিল, রমনা ও খিলগাঁও থানায় অস্ত্র, মাদক ও ডাকাতিসহ মোট ২২টি মামলা রয়েছে। একাধিক সময়ে বিজ্ঞ আদালত কর্তৃক ধৃত আসামির বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারী করা হলে ধৃত আসামী ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় নিজেকে আত্মগোপন করে রাখে। পরবর্তীতে র্যাব-৩, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান সনাক্ত করে র্যাব-১ এর সহায়তায় উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.