রাজধানীর হাজারীবাগের ঢালী অফিসের গলির একটি বাসার পাঁচতলার কক্ষ থেকে আনিশা ফেরদৌসী (২২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।এশিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ (আইইউব) কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতে বাবা জলিল রহমান জানান,আমার মেয়ে এশিয়ান ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্সে চতুর্থ সেমিস্টার শেষ করে পঞ্চম সেমিস্টারে পড়াশোনা করছিল। এরই মধ্যে পরিবারে কাউকে না জানিয়ে নিজে পছন্দে সে গোপনে সেলিম নামের এক ছেলেকে বিয়ে করেছিল। এই বিষয়টি জানাজানি হলে পারিবারিক কলহের জেরে কাউকে কিছু না বলে নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তার কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে দেখি গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। পরে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার বাগোয়ান গ্রামে। বর্তমানে হাজারীবাগের ঢালী অফিস গলির ২৯৮/এ ৬ তলার ভবনের ৫ তলার বাসায় থাকতাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.