স্টাফ রিপোর্টার ঃ- রাজধানী হাজারীবাগ থানাধীন জাফরাবাদ পশ্চিম ধানমন্ডি শংকর হক গার্ডেন ভবনের উপর থেকে লাফিয়ে পড়ে মোছাঃ ফারহানা শারমিন(৪১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত পেশায় স্পিস থেরাপিস্ট (প্রতিবন্ধী) বাচ্চাদের থেরাপি দিতেন তিনি।
বুধবার (১৩ আগস্ট) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাহিদ হাসান জানান, আমরা খবর পেয়ে জাফরাবাদ পশ্চিম ধানমন্ডি শংকর হক গার্ডেনের সামনে রাস্তার উপর থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা জানতে পারি নিহত ফারহানা পাঁচ বছর পূর্বে পলক কুমার (৩৩) নামে সনাতন ধর্মের এক ছেলের সঙ্গে বিয়ে হয়। গত ২আগস্ট তাদের মধ্যে সিম্পল বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয় তারা ধানমন্ডি আবাহানি মাঠে বসে বিষয়টি নিজেরাই মিটিয়ে ফেলে।মঙ্গলবার (১২ আগস্ট) ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে ওই ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে যায় পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাদের কোন সন্তান ছিল না, তবুও আমরা মৃত্যুর বিষয়টি জানার চেষ্টা চলছে ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতে গ্রামে বাড়িরংপুর জেলা কোতোয়ালি থানার কিরানি পাড়া এলাকার মৃত মশিউর রহমানের কন্যা। বর্তমানে হাজারীবাগের জাফরাবাদ পশ্চিম ধানমন্ডি শংকর হক গার্ডেনের ২৭৫/৪ নম্বর বাসায় স্বামী পুলক কুমারের সঙ্গে থাকতেন।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.