রাজধানীর ডেমরা থানার সারুলিয়া টেংরা মা মেমোরিয়াল স্কুলের পাশে একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় আয়শা আক্তার নিপা(৩০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা খোকন জানান, আমরা রাতে মেয়ের স্বামী কাজী রাশেদ সৌদিতে থাকে গত মাসে এক মাসের ছুটিতে আসেন ১৪তাং আবার সৌদিতে চলে যায়। আমার মেয়ে ওর স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলে বেশ হাসি- খুশি দেখি, গত রাতে আমরা সবাই একসঙ্গে রাতের খাবার খাই কিছু সময় আমরা এক সঙ্গে থাকি, পরে যার যার মত রুমে শুতে যায়। পড়ে দেখি নিজরুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশে সহযোগিতায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আমার মেয়ে তো হাসিখুশি ছিল কি কারনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না ভাই।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার পরমতলা গ্রামে। বর্তমানে ডেমরার সারুলিয়া টেংরা মা মেমোরিয়াল স্কুলের পাশে বওতলা ভবনের তিনতলায় পরিবার নিয়ে থাকতাম। আমার দুই মেয়ে।
ডেমরা থানা উপ-পরিদর্শক (এসআই) দুলাল বাড়ৈ জানান,আমরা খবর পেয়ে বিকালের দিকে ডেমরা থানার সারুলিয়া টেংরা মা মেমোরিয়াল স্কুলের পাশে একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় আয়শা আক্তার নিপা নামের এক নারী অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে ময়নাতন্ত্রের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.