রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার আমরা টাওয়ার একটি বাসা থেকে মোছাঃ সিনথিয়া আক্তার(২৪) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করে।
নিহতের ভাই মোঃ রুবেল জানান, আমরা সকালের দিকে খবর পাই আমার বোন খুব অসুস্থ ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে জরুরিবিভাগে এসে দেখি আমার বোন মারা গেছে। তিনি আরো জানান, আমার বোনের সঙ্গে এক বছর দুই মাস আগে ইব্রাহিম চৌধুরী নামের একজনের সঙ্গে আমার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে আমার বোনের উপর ওর স্বামী নির্যাতন করে,গতকালকে তার বুকে পিস্তল ঠেকিয়ে বলে তুই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবি নইলে তোর মা-বাবাকে হত্যা করা হবে বলেও জানান তিনি।
আমাদের গ্রামের বাড়ি, নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার শিবির গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে। বর্তমানে হাজারীবাগ ঝাউচর বাজার আমরা টাওয়ারের স্বামী ইব্রাহিম চৌধুরী সঙ্গে থাকতেন। আমরা চার বোন এক ভাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.