কুমিল্লার বুড়িচঙে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে বটি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছেন তার স্বামী। পরে স্ত্রীকে মৃত ভেবে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
গত শুক্রবার (১০ জুলাই) ভোররাতে উপজেলার জিয়াপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আটক স্বামীর নাম মোহাম্মদ কাজল (২৮)। ভুক্তভোগী গৃহবধূর নাম ইভা আক্তার, যিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক। ভোর সাড়ে ৪টার দিকে কাজল নিজেই বুড়িচং থানায় হাজির হয়ে দাবি করেন, তিনি তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন। প্রায় একই সময়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে তথ্য পেয়ে পুলিশ জিয়াপুর গ্রামের ওই ভাড়া বাসায় পৌঁছায়। সেখানে ইভাকে রক্তাক্ত এবং জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ইভাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি উদ্ধার করেছে। কাজলকে বর্তমানে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.