নানা কৌশলে অনিয়ম, দূর্নীতি আর ঘুস বানিজ্য চালিয়ে শত কোটি টাকারও বেশী অবৈধ সম্পদ অর্জনকারী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশাসন) মাসুদ রানাকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তার এই বদলীতে হাতেগোনা কতিপয় কর্মকর্তা কর্মচারী মনে কষ্ট পেলেও অধিকাংশ কর্মকর্তা (সারাদেশের টিটিসি) ও ঠিকাদাররা খুব খুশী হয়েছেন।
গত সপ্তাহে এক অফিস আদেশে তাকে বদলী করে দেয়া হয়েছে পরিচালক (কর্মসংস্থান) পদে। বুধবার থেকেই তিনি নতুন পদে অফিস করছেন।
বিএমইটির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মাসুদরানা ছিলেন একজন পরিসংখ্যান কর্মকর্তা। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিশ্বাসের নাম ব্যবহার করে দুর্নীতি, লুটপাটের সাথে সাথে নিজের পদবী বাগিয়ে নেন।
পরিসংখ্যান কর্মকর্তা থেকে সহকারী পরিচালক। এরপর নতুন করে বিএমইটির কোটায় পরিচালক পদ সৃষ্টি করে সিনিয়র ল্যাং করে ওই পদে তিনি নিজেই বসে পড়েন। এরপর থেকেই রিক্রুটিং এজেন্সীর নতুন লাইসেন্স দেয়ার নাম করে প্রত্যকের কাছে এক লাখ টাকা, তদন্তের নামে তদন্ত, পরবর্তীতে বর্হিগমন পরিচালকের দায়িত্ব পালনের সময় বিদেশে ভুয়া ভিসার বিপরীতে হাজার হাজার বর্হিগমন ছাড়পত্র দেয়া হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। এরপর ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর মাসুদরানা ভোল পাল্টাতে শুরু করেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা হলেও এখন তিনি কট্টর বিএনপি বা সরকার দলীয় সাজার চেষ্টা করছেন। ইতিমধ্যে তারনামে বেনামে অর্জিত সম্পদের বিস্তারিত উল্লেখ করে দূর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ জমা পড়েছে। তার ব্যাপারে একটি গোয়েন্দা সংস্থা তথ্য সংগ্রহ করছেন। পাশাপাশি মন্ত্রনালয়ের কঠোর নজরদারীর মধ্য রয়েছেন তিনি।
এদিকে ওই অফিসে সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা জানান, মাসুদ রানার দুর্নীতি, অপকর্ম ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সংবাদ প্রতিদিনের আলো, টুডে -সময় সংবাদ, প্রতিদিনের খবর টোয়েন্টিফোর ডটকম ও আলোকিত একুশের সংবাদ এইসব নিউজ পোর্টালে নিউজ প্রকাশ হওয়ার পরিপ্রেক্ষিতে মাসুদ রানাকে সরিয়ে দিয়েছেন ডিজি ।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.