প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ১২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৬, ৪:২৫ পি.এম
সরকারি দপ্তরেই মাদকের সাম্রাজ্য, সেগুনবাগিচায় গণপূর্ত ভবন থেকে গাঁজার গাছ উদ্ধার: গ্রেফতার ১

রাজধানীর বুক চিরে খোদ সরকারি দপ্তরের ভেতরেই চলছিল নিষিদ্ধ মাদকের চাষাবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, মতিঝিল গণপূর্ত বিভাগ, সেগুনবাগিচা, ঢাকা। এই গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত কার্যালয় প্রাঙ্গণেই রমনা থানা পুলিশের এক আকস্মিক অভিযানে উন্মোচিত হয়েছে এই নজিরবিহীন কেলেঙ্কারি।
সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে পরিচালিত এই বিশেষ অভিযানে সরকারি চত্বর থেকে অবৈধভাবে চাষকৃত একটি বিশাল গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। একই সাথে এই ধৃষ্টতাপূর্ণ অপরাধের সাথে হাতেনাতে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
একটি গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে, প্রশাসনের নাকের ডগায় কীভাবে এমন আইনলঙ্ঘনকারী কর্মকাণ্ড দিনের পর দিন চলতে পারল, তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও চরম বিস্ময়ের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, যেখানে সরকারি দপ্তরের কড়া নিরাপত্তা থাকার কথা, সেখানে কোন খুঁটির জোরে এই মাদক সাম্রাজ্য গড়ে উঠেছিল? এটি কি স্রেফ নিরাপত্তা গাফিলতি, নাকি এর নেপথ্যে রয়েছে প্রভাবশালী কোনো মহলের অলিখিত সুপ্ত মদদ।
রমনা থানা পুলিশ সুত্রে জানা গেছে, আটককৃত আসামিকে বর্তমানে কঠোর হেফাজতে রেখে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ন্যাক্কারজনক ঘটনার শিকড় কতদূর পর্যন্ত বিস্তৃত এবং সরকারি কর্মচারীদের কেউ এর সাথে যুক্ত কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.