জাজিরা, শরীয়তপুর, রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, খ্রী: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শাখা কমিটি পরিচালনা সংক্রান্ত সংশোধিত নীতিমালা শীঘ্রই প্রণয়ন করে প্রদান করা হবে।
রবিবার বিকেলে শরীয়তপুরের জাজিরা উপজেলা শাখার সদস্যদের সাথে এক মতবিনিময়কালে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ কথা বলেছেন। সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়া জরুরী। অনৈক্যের কারণে বিগত ৫৪ বছরে সাংবাদিকদের কোনো দাবি কোনো সরকার আমলে নেয়নি। সংগঠনের সারাদেশের শাখা গুলোকে গতিশীল করতে আহবান জানানো হয়।
সংগঠনের জাজিরা শাখার সভাপতি শাওন বেপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আল মাসুম খান, এ আর মামুন, সুলতানা শাহজাদী, এস এ শাওন, ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহবায়ক রফিকুল ইসলাম রনি, দিলিপ কুমার দাস, জাজিরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পলাশ খান প্রমূখ।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.