রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগ ভাঙ্গারি গলি এলাকায় পূর্ব সত্যতার জেরে এলোপাথাড়ি কুপিয়ে সিকান্দার মিয়া (৩২) নামের এক যুবককে হত্যা।নিহত অটোরিক্সা মালিক।
সোমবার (০৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত সোয়া ১২টার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।
নিহত সিকান্দারের বড় ভাই আমির আলী জানান,আমার ভাই একজন ব্যাটারি চালিত অটো রিক্সার মালিক। রাতে বাসায় ফেরার পথে শান্তিবাগের ভাঙ্গারি গুলি এলাকায় যাওয়া মাত্র মোঃ হান্নান মামুনসহ ৩/৪ জন ঘিরে ধরে পরে ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আমরা খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আমি জানতে পেরেছি মোঃ হান্নান মামুনের সঙ্গে পূর্ব শত্রুতার ধরে আমার ভাইকে হত্যা করেছে কি নিয়ে তাদের সঙ্গে পূর্ব সত্যতার দের ছিল এ বিষয়টি আমি বলতে পারব না।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি, কুমিল্লা জেলার তিতাস থানার গাজীপুর এলাকার আব্দুর রবের ছেলে। বর্তমানে শাজাহানপুর শান্তিবাগ এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। ভাই আমির ০১৬২২-৪৪০৪৯২
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.