রাজধানীর লালবাগ থানাধীন শহীদ নগর লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় জনতার গণধোলাইয়ে মোঃ তোফিকুল ইসলাম ওরফে কিলার বাবু(২৬) নামের একজন নিহত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) সকাল সোয়া আটটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে দ্রুত নিয়ে আসলেকর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতকে ঢামেকে নিয়ে আসা আজিমপুরের আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুল নেসার জানান, দিবগত রাত সাড়ে তিনটার দিকে লালবাগে শহীদনগর লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত হয়ে মাতলামি করলে জনতা ধোলাই দিয়ে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দেয়। পরে আর্মি ক্যাম্পে ওয়ারেন্ট অফিসার আব্দুল নেসার উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। জানা যায় ওই এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ হয়েছিল এই ঘটনার জেরে এই ঘটনা হতে পারে।
তিনি আরো জানান, নিহতের বাবার নাম ইউনুস খান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানাকে অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.