রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৪ বাংলাদেশের রোটারি বর্ষ ২০২৫-২৬ বেস্ট এসিস্ট্যান্ট কোঅরডিনেটর এডমিন গোল্ড আ্যওয়ার্ড অর্জন করেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আইপিপি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম পিএইচএফ।
সৈকত শহর কক্সবাজারের হোটেল সি প্যালেসে আয়োজিত বর্ণাঢ্য আয়োজনে রোটারির বার্ষিক আ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় বুধবার ১লা জুলাই রাজধানী ঢাকার রাওয়া ক্লাব কমপ্লেক্সে অনুষ্ঠিত রোটারি নতুন বর্ষ উৎযাপন অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট ডি৬৪ ও ডি৬৫ এর কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক আবেদুজ জামান এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন এসিস্ট্যান্ট কোঅরডিনেটর এডমিন রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম পিএইচএফ।
উল্লেখ্য রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম পিএইচএফ রোটারি ক্লাব অব ঢাকা নর্থ এর সেক্রেটারি হিসেবে দ্বায়িত্ব পালন করে রোটারি বর্ষ ২০২০-২১ সালে বেস্ট সেক্রেটারি আ্যওয়ার্ড, রোটারি বর্ষ ২০২৪-২৫ বেস্ট প্রেসিডেন্ট আ্যওয়ার্ড,
রোটারি বর্ষ ২০২৫-২৬ রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর চার্টার প্রেসিডেন্ট আ্যওয়ার্ড অর্জন করেন। রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম পিএইচএফ বর্তমানে ব্যাংকিং পেশায় কর্মরত আছেন।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.