প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৯:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৯:৪১ পি.এম
রত্নপুর মসজিদের পুকুরের মাছ গোপনে বিক্রির অভিযোগ উঠেছে বেলুহার মাদ্রাসার প্রিন্সিপাল: মিজানুর রহমান

বরিশালের আগৈলঝাড়া উপজেলা-র রত্নপুর ইউনিয়ন এলাকার রত্নপুর শাহী বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ-এর পুকুরের মাছ চুরির ঘটনাকে মিথ্যে বলে দাবি করেন মাওঃ মিজানুর রহমান বেলুহার নেছারিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, ইমাম ও খতিব রত্নপুর জামে মসজিদ, মুহাম্মদ আবুল কালাম আজাদ প্রধান শিক্ষক রত্নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, ডাঃ মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন সিকদার, ও মুহাম্মদ রফিকুল ইসলাম লাল মিঞা সভাপতি বাজার কমিটি।
মিজানুর রহমান প্রতিদিনে আলো'কে জানান কিছু দিন ধরে মসজিদে পুকুরের মাছ মারা যাচ্ছে,। কমিটির কয়েক জনকে জানানো পরে সিদ্ধান্ত নিলেন মাছ ধরে বিক্রি করে মসজিদের ফান্ডে রেখে দেন হুজুর। পরে আমি মাহিলারা বাজার ধরতে হলে রাতে মাছ নিয়ে জেতে হবে তা না হলে বাজার পাওয়া জাবেনা কারন ফজরের আগেই বাজার শেষ হয় যায়, কমিটির লোক বললেন হুজুর আপনি যা ভালো মনে করেন, কারন দিনের বেলায় মাছ ধরলে লোকজন এসে বলবে, আমাকে বড় মাছ দেন, আরও একজ বলবে আমিও মাছ নিবো, আর এমন কথা বলার মতো অনেকেই আছে যেটা আগে অনেক বার হয়েছে কারন রাজনৈতিক দলিও প্রভাব দেখাবে তাই আপনি বিক্রির ব্যবস্থা করেন। তাই আমরা মাছ বিক্রি করেছি এবং বাজার করিটির সভাপতি লাল মিঞাকে নিয়ে আমরা চার জন অটোগাড়িতে নিয়ে ধারে দারিয়ে মাছ বিক্রি করে মেমো তৈরি করে ৩৮,২০০ টাকা বিক্রি করেছি, কারন পুকুরে সাটারমাছ হয়ে ভরে গেছিলো পুকুরে তাই মাছ মারা যাচ্ছিলো।
এ ঘটনায় অভিযুক্ত ইমাম মিজানুর রহমান সহ কয়েকজন শিক্ষক অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে আমাদেরকে সম্মান হানি করার চেষ্টা করেছে বলে আমি মনে করি।
এবং আমাদের নিয়ে মিথ্যে অপপ্রচার চারিয়েছ ইসমাইল হাং, আব্দুল রাজ্জাক, আবু সাইদ, আব্দুস সোবহান, এবং জামাল, তারা মব সৃষ্টি করে এবং এরা মসজিদ কমিটির কেন সদস্য নয়।
প্রতিদিনের আলো'র রিপোর্টার এস এ শাওন'কে অভিযুক্ত ইসমাইল হাওলাদার জানালেন, যেহেতু মসজিদে নতুন কোন কমিটি দেয়নি তাহলে আমরা কমিটির বাহিরের কেউ না, মিজানুর রহমান তার জামায়াতে কয়েক জনকে নিয়ে গভীর রাতে মাছ ধরে বিক্রি করেছে এবং তিন রাত বিক্রির পরে ঘটনাটি প্রকাশ্যে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১২ এপ্রিল মসজিদের মাছ নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই অভিযোগের সূত্রপাত হয়। এরপর বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
মিজানুর রহমান আরও জানান, রুহুল আমিন তালুকদার ঐ লোকদের উসকানিমূলক কথার চক্করে পরে ভুল বলেছিলেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, তদন্তের মাধ্যমেই প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.