রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ভাঙ্গা প্রেস এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে মোঃ রওশন আলী (১৯) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।নিহত পেশায় একজন রিক্সা চালক।
শুক্রবার (১৩ মার্চ) রাত সোয়া তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রওশনের দুলাভাই হামিদুল জানান, আমার শ্যালক পেশায় একজন রিক্সাচালক গতরাতে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহে জেরে নিজরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দেয়। পরে আমরা পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহত রওশনের গ্রামের বাড়ি,গাইবান্ধা সদরের দুর্গাপুর গ্রামের মোঃ সোনা মিয়ার ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় পরিবার নিয়ে থাকতো এক ছেলের জনক ছিল তিন বোন এক ভাই
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.