রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্বশত্রুতার জেরে নুরে আলম ইসলাম খায়রুল (রফিক) (৩৫) নামে এক লেগুনা চালককে মার ধরে হত্যা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১.৩০ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগের মর্গে থেকে মরদেহ উদ্ধার আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, আমরা স্বজনের মুখে জানতে পেরেছি নুর আলম পেশায় একজন লেগুনা চালক, যাত্রাবাড়ী সুফিয়া গার্মেন্টস এলাকায় অন্য লেগুনা চালক হৃদয়সহ ৪-৫ জন পূর্ব শত্রুতার ধরে শুক্রবার সাড়ে তিনটার দিকে তাকে পিটিয়ে যখন করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ১০২ ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সোয়াটার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, এ ঘটনার সঙ্গে জড়িত শনাক্ত,গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতে খালাতো ভাই মনসুর আলী জানান, নিহত নুরে আলমের গ্রামে বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানা এলাকার মোয়াল্লেম সরদারের সন্তান। বর্তমানে যাত্রাবাড়ীর মাতোয়াইল দরবার শরীফ রোড এলাকায় পরিবার নিয়ে থাকতেন। নিহত এক সন্তানের জনক ও চার বোন এক ভাই।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.