রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন মাতুয়াইল ময়লার ভাগাড়ের স্তূপ থেকে ওবায়দুল্লাহ (৩০) নামের এক যুবকের গলাকাটা মাথা উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(০১ মার্চ) সকালে দিকে গলাকাটা মাথা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শফিউল ইসলাম আকন্দ জানান, দিবাগত রাত এগারোটার দিকে আমরা খবর পেয়ে যাত্রাবাড়ির মাতুয়াইল ময়লার ভাগাড় থেকে মাথার অংশটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে সকালের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা আগের দুই হাত পা, যে অংশ উদ্ধার করা হয়েছিল এটারই অংশ বলে ধারণ করা হচ্ছে।পুরো মাথা পোকা ধরা ঘাড়ে তিনটি ধারালো অস্ত্রের রয়েছে। ময়নতন্ত্রের জন্য মর্গে রাখা হয়েছে ও ডিএনএ প্রোফাইল সংগ্রহ করা হয়েছে।
নিহত ওবায়দুল্লাহ গ্রামের বাড়ি, নরসিংদী জেলা শিবপুর থানা তাতারকান্দি এলাকার আব্দুল হামিদ মিয়ার ছেলে। বর্তমানে মতিঝিলের কমলাপুর কবি জসিম উদ্দিন রোড ৩৩/সি নং বাসায় ষষ্ঠ তলায় থাকতো।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.