রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইল এলাকার একটি বাসায় বিথি আক্তার (২২) নামে এক নারীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন। নিহত বিথির বাবা দেলোয়ার জানান,আমার মেয়ে রাগীও যদি স্বভাবের ছিল পারিবারিক কলের জেরে তার নিজরুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে ।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম থানার শহরকুড়ি এলাকায়। বর্তমানে যাত্রাবাড়ী মাতুয়াইলের নয়নদের দোতলা বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.