রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন উত্তর বেগুনবাড়ি রানা দশতলা বউ বাজার এলাকায় রাস্তাপারাপারে সময় মোটরবাইক এর ধাক্কায় মোছাঃ বেলী বেগম(৭০) নামের এক বৃদ্ধা নারী মৃত্যু। নিহত পেশায় ফুটপাতে পানি বিক্রেতা।
শনিবার (১৬ আগস্ট) রাত সোয়া আটটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সেলিনা জানান,সন্ধ্যায় উত্তর বেগুনবাড়ি রানা দশতলা বউ বাজার এলাকায় রাস্তা পারাপারে সময় দ্রুতগামী মোটরবাইকের ধাক্কায় বেলী বেগম নামের এক বৃদ্ধা নারী গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমরা নিহতের নাম ছাড়া ও মানি ব্যবসা ছাড়া কিছুই বলতে পারব না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.