নারায়ণগঞ্জের মেঘনা ব্রিজের টোল প্লাজা এলাকায় ছিনতাই কারীর গুলিতে প্রাইভেট কার চালক মোঃ ফিরোজ (৩১) গুলি বিদ্ধ হয়ে আহত হয়েছে। ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল আটটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ফিরোজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
আহত সিরাজের স্ত্রী নাসিমা আক্তার জানান
আমার স্বামী একজন প্রবাসীকে নিয়ে ঢাকা থেকে চাঁদপুরে যাওয়ার সময় মেঘনা টোল প্লাজা এলাকায় চার-পাঁচটি মোটরসাইকেল করে সাত আটজন লোক প্রাইভেট কারকে প্রতিরোধ করে।পরে প্রাইভেটকারের ভিতরে থাকা ওই প্রবাসীর টাকা পয়সা পাসপোর্ট ও প্রাইভেটকার ছিনতাই করার সময় এতে প্রাইভেটকার চালক বাঁধা দিলে ছিনতাই কারীরা ড্রাইভারকে ডান পায়ের রানের গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, নারায়ণগঞ্জের মেঘনা ব্রিজ এলাকা থেকে একজন গাড়িচালক গুলিবিদ্ধ হয়ে এসেছে তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।তার ডান পায়ে রানে গুলিবিদ্ধ হয়েছে । বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.