৬৯০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য মোঃ মনিরুল শেখ (৩৫)’কে মুন্সিগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মাদক ব্যবসায়ী, অপহরণ, হত্যা, অস্ত্রধারী সন্ত্রাসী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
২। এরই ধারাবাহিকতায় র্যাব-৩ এর গোয়েন্দা তথ্যর ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল কর্তৃক ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ০৩৪০ ঘটিকায় *মুন্সিগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৬৯০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য মোঃ মনিরুল শেখ (৩৫),* পিতা- ইয়ার শেখ, সাং- নওয়া পাড়া, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। এজাহার সূত্রে জানা যায়, ধৃত মনিরুল ও অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোহসাজশে দীর্ঘ দিন যাবৎ দেশের মাদক প্রবণ এলাকা থেকে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে নিজ হেফাজতে রেখে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। ধৃত আসামি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯(গ)/৩৮/৪১ ধারায় অপরাধ করেছে।
৪। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.