রাজধানীর উত্তর বাড্ডা পূর্বাঞ্চল দুই নম্বর লেনের একটি বাড়ি তৃতীয় তলা থেকে মোঃ সাইফুল(৩০) ও মোছাঃ শাকিলা(২৮) নামে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০২ নভেম্বর) বিকেলে দিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃহাবিবুর রহমান জানান, উত্তর বাড্ডার পূর্বাঞ্চল দুই নম্বর লেনের একটি বাড়ির তিনতলা ওই ভবনের ওপর তলায় একটি মাদ্রারসা ভাড়া দেওয়া আছে ও নিচ তলায় একটি ফ্যাক্টরি যেটি প্রায় ৮-১০ বছর ধরে বন্ধ পড়ে আছে। নিহত শাকিলা ওই মাদ্রারসায় বুয়ার কাজ করে ও নিহত সাইফুল কেয়ারটেকারে কাজ করে।
তিনি আরো জানান, ওই দুজনের অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে এটি হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তৃতীয় তলার রুমের দরজা বাইরে থেকে দরজা বন্ধ ছিল, আত্মীয়-স্বজনের সহায়তা দরজা খুলে ভেতরে প্রবেশ করে দুজনের লাশ উদ্ধার করা হয়। তবে দুজনের সম্পর্ক কি ছিল বিস্তারিত জানা যায়নি। প্রাথমিকভাবে যা জানা যায় তারা স্বামী-স্ত্রী ছিল না। তাদের মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে, মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিদিনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.