রাজধানী হাতিরঝিল থানা মালিবাগ চৌধুরী পাড়ার একটি মাদ্রাসার ছয়তালা বাথরুমে গ্রিলের রশি প্যাঁচানো অবস্থায় মোঃ তুষার তানভীর(১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত মাদ্রাসার হেফজোতে পড়াশোনা করত।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের বাবা তোফাজ্জল হোসেন জানান, আমার ছেলে মালিবাগ পশ্চিম চৌধুরীপাড়া শেখ জনরুউদ্দিন দারুন ফোরকান মাদ্রাসা হেফজতে পড়াশোনা করে। আমরা সকালে খবর পাই আমার ছেলে গলায় ফাঁস দিয়েছে পরে আমরা গিয়ে ওই মাদ্রাসার ষষ্ঠ তলার বাথরুমে গ্রিলের সঙ্গে প্লাস্টিকে রশির দিয়ে ঝুলন্ত অবস্থায় প্যানের উপরে বসা দেখতে পায়, পরে অচেতন অবস্থায় আমার ছেলেকে পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ বিষয়ে ওই মাদ্রাসার শিক্ষকদের জিজ্ঞাসাবাদে জানা যায় আমার ছেলে সকালের দিকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বাথরুমের গ্রিলের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে পরে আমাদেরকে খবর দেয় আমরা গিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। কি কারনে গলায় ফাঁস দিয়েছে এই বিষয়টি আমরা কিছু বলতে পারব না।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার গোশাইপুর গ্রামের। বর্তমানে আমার বাসা মগবাজার শান্তিবাগ এলাকার ২৭২/৩ শাহজাহানপুর। আমার তিন ছেলে দুই মেয়ে
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ ফোয়াদ আহমেদ জানান, আমরা খবর পেয়ে মালিবাগ পশ্চিম চৌধুরীপাড়া শেখ জনরুউদ্দিন দারুল ফুরকান মাদ্রাসার ষষ্ঠ তলার বাথরুমের রিলের সঙ্গে প্লাস্টিকের রশি দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে আচেতন অবস্থায় উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, মৃত্যুর বিষয়টিবিস্তারিত জানার চেষ্টা চলছে ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.