রাজধানীর কদমতলী থানা উত্তর মুরাদপুর হাজী লাল মিয়া সরকার রোড এলাকায় মাদক ব্যবসীদের ছুরিকাঘাতে আপন দুই ভাই আহত হয়েছে। আহতরা হলেন, ঝন্টু সর্দার(৩০) ও শাকিল সরদার(১৮)
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাদের ২জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে বিকাল চারটার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাদের বাবা মোঃ মোতালেব সরদার জানান উত্তর মুরাদপুর হাজী লাল মিয়া সরকার রোড এলাকায় মাদক ব্যবসায়ী রাজিব, রজব, রাকিব আলমসহ ৫/৭জন মাদক ব্যবসাকে কেন্দ্র করে আমার ছেলের উপরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আমার দুই ছেলে গুরুতর আহত হন, পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।আমার বড় ছেলে ঝন্টুর মাথায়, পিঠে চুরিকাঘাত রয়েছে ও ছোট ছেলে শাকিলের পিঠে ও বাম কানে ছুরিকাঘাত রয়েছে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলা সদরপুর থানা চন্দনপাড়া গ্রামে।বর্তমানে, কদমতলীর উত্তর মুরাদপুর হাজী লাল মিয়া সরদার রোডের ৩৪২ নম্বর বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, কদমতলী উত্তর মুরাদপুর এলাকায় মাদক ব্যবসায়ী ছুরিকাঘাতে দুই ভাই আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে, তাদের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন একজনের অবস্থা গুরুতর ও আরেকজন শঙ্কামুক্ত দুজনেরই চিকিৎসা চলছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.