গাজীপুরের টঙ্গীর মাজারবস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। অভিযানে মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথের সন্ধানও পাওয়া গেছে।
আজ মঙ্গলবার ৫ মে ভোর থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ। আটককৃতরা মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত।গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. এরশাদুর রহমান জানান, টঙ্গীর মাজারবস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় মাটির নিচে কয়েকটি কক্ষ ও সুড়ঙ্গপথের সন্ধান পাওয়া যায়। পরে ওইসব কক্ষ থেকে বিভিন্ন ধরনের মাদক ও মাদকদ্রব্য সেবনের আলামত জব্দ করা হয়। এ সময় মাদকের সঙ্গে জড়িত ৩৮ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক কেনাবেচায় ব্যবহৃত ওইসব কক্ষগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।মাদকবিরোধী এ অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.