প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৭:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ৯:১১ পি.এম
মনোনয়ন ফর্ম জমা দিলেন বরিশাল উত্তরের মহিয়সী নারী: অ্যাড.বাহাদুর সাজেদা

বরিশাল জেলা উত্তর গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিএনপির সক্রিয় মহিয়সী নারী কর্মী অ্যাড.বাহাদুর সাজেদা আক্তার সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করে জমা দেন।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে নয়াপল্টন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেন, অ্যাড. বাহাদুর সাজেদা আক্তার বরিশাল জেলা উত্তর বিএনপি এর আহবায়ক কমিটির সদস্য।
তিনি বলেন, দলের দুঃসময়ে তিনি ত্যাগ ও নিবেদনের সঙ্গে কাজ করেছেন। তিনি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের জন্য সর্বস্ব ত্যাগ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি দলীয় রাজনীতির সঙ্গে জড়িত থেকে স্থানীয় পর্যায়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
তিনি আরও বলেন, “দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে আমি এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই এবং দলের আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখতে চাই।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.