রাজধানীর কামরাঙ্গীরচরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় জান্নাতি (৫) নামে এক শিশুর মৃত্যু।
বুধবার (০৬ মে) বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে চারটার দিকে মৃত ঘোষণা করে। নিহত শিশুকে নিয়ে আসা প্রতিবেশী আব্দুস সালাম জানান, কামরাঙ্গীরচরের সিলেটি বাজার ৭ নং গলি এলাকায় রাস্তায় খেলা করার সময় দ্রুতগামী একটি ব্যাটারি চালিত অটো রিক্সা ধাক্কা দেয়।এতে গুরুতর আহত হলে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,নিহতের বাবা মোস্তফা দিনমজুর কাজ করে,গ্রামে বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা মমিনপুরএলাকার মোস্তফার মেয়ে। বর্তমানে কামরাঙ্গীরচর সিলেটি বাজার ৭নং গলি এলাকায় পরিবার নিয়ে থাকতেন। এক ভাই এক বোন ছোট
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.