আজ ৯ অক্টোবর২০২৫, বৃহস্পতিবার সকাল ৮টায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস।
আজ রাজধানী, আগারগাঁও, ডাক ভবন প্রাঙ্গন থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রান্ত ঘুরে ফিরে তরুণ তরুণী দুই চাকায় সাইকেল চালিয়ে বিশ্ব ডাক দিবস ২০২৫ উৎযাপিত হয়, এবারের প্রতিপাদ্য "#PostForPeople: Local services. Global reach" "মানুষের জন্য ডাক: স্থানীয় পরিষেবা।
ডাক কেবল একটি চিঠি বা পার্সেল নয়; এটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিশ্বকে সংযুক্ত করার এক নির্ভরযোগ্য মাধ্যম,এ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের কানাচে সুবার্তা পৌঁছেদিতে, বিডি ট্যুরিস্ট সাইক্লিস্ট ও ডাক, টেলিযোগাযোগ বিভাগের উদ্যেগে" বর্ণাঢ্য সাইকেল র্যালির" আয়োজন করা হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের, সচিব ,আব্দুন নাসের খানের সভাপতিত্বে সাইকেল র্যালির শুভ উদ্বোধন করেন। ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্য। সাইকেল র্যালি পরিচালনায় ছিলেন, বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টের,প্রধান সমন্বয়কারী, আমিনুল ইসলাম টুববুস, আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইক্লিং ক্লাবের, সভাপতি, তৌহিদুর রহমান, সহ দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ডাক ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.