রাজধানীর ধানমন্ডি এলাকায় নির্মাণাধীন ভবনের বেইজমেন্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আজহার আলী(৪০) নামের এক শ্রমিকের মৃত্যু।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা ডেপুটি ইঞ্জিনিয়ার মোঃ মনির জানান, আজাহার পেশায় শ্রমিক আমাদের নির্মাণাধীন ১৪তলা ভবনে ওয়ালে পানি দেওয়ার কাজ করেন। দুপুরের দিকে বেজমেন্টে মটর চালিয়ে জমে থাকা পানি বাইরে ফেলার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসছে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত আজাহারের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার রাজা বারিয়া গ্রামের, আসম আলী সন্তান। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনে থাকে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঠিকানা
বাড়ি-১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউসিং, নয়াপল্টন, ঢাকা-১০০০
মোবাইল নম্বর: ০১৪০৪৬৫০৪১
ইমেইল: admin@pratidineralo.com
সম্পাদক ও প্রকাশক
নাম: এস.এ. শাওন (এল.এল.বি)
সহ-সম্পাদক:
নাম: রাব্বি চৌধুরী
Copyright © 2026 প্রতিদিনের আলো. All rights reserved.